নেদারল্যান্ডসের ভারতীয়দের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর 

0
31
ছবি সৌজন্যে : এক্স
নেদারল্যান্ডসে এক কমিউনিটি ইভেন্টে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেদারল্যান্ডসে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের কাছে তিনি আবেদন করেছেন, যতটা সম্ভব ভারতে বিনিয়োগে অবদান রাখার জন্য, যা দেশের সম্ভাবনা বৃদ্ধি করবে এবং আপনাদের বিনিয়োগে আরও বেশি রিটার্ন দেবে।
এটাই মোদির গ্যারান্টি। ভারত যতটা প্রাচীন ততটাই আধুনিক হওয়ার চেষ্টা করছে। সময়ের সাথে সাথে ভারতের অনেক সংস্কৃতি বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি এখনও মানুষের হৃদয়ে দৃঢ়ভাবে স্পন্দিত হয়। প্রজন্মের পর প্রজন্ম বদলেছে, দেশ বদলেছে, পরিবেশ বদলেছে, কিন্তু পারিবারিক মূল্যবোধ এবং একাত্মতার অনুভূতি কখনও বদলায়নি।
পাশাপাশি তার মুখে শোনা যায়, আসাম ,তামিলনাড়ু ,পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির অভূতপূর্ব সাফল্যের কথা। সঙ্গে ঝালমুড়ির কথাও শোনা যায়। মহিলাদের উল্লেখ্যযোগ্য ভোটদানের কথাও উল্লেখ করেছেন তিনি। তিনি বলেছেন, যখন লোকের স্বপ্ন সত্যি হয় তখন গণতন্ত্রের ওপর জনগণের আস্থাও মজবুত হয়।