গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Technology আইফোনে নতুন আপডেটে কল রেকর্ডিং

    আইফোনে নতুন আপডেটে কল রেকর্ডিং

    0
    142

    সম্প্রতি আইফোন ইউজারদের নতুন আইওএস ১৮.১ আপডেট ভার্সন নিয়ে এসেছে অ্যাপল, যা বিভিন্ন নতুন ফিচার এবং উন্নত সার্ভিস দিচ্ছে। এই আপডেটটি নিরাপত্তা, পারফরম্যান্স এবং ইউজারের অভিজ্ঞতা উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে। 

    তবে বিশেষ সুবিধা হলো ইউজাররা এখন খুব সহজেই কল রেকর্ড করতে পারবেন। আপাতত আইফোন ১৬-তে এই সুবিধা পাওয়া যাবে।কল রেকর্ডিং অপশন চালু করতে,প্রথমে আইফোনে আইওএস ১৮.১ আপডেট ভার্সন ইনস্টল করতে হবে। ফোন আপডেট করতে সেটিংসে যান তারপর সফটওয়্যার আপডেট অপশনে ক্লিক করুন।ফোন আপডেট করার পর, আপনি যখনই কারও কাছ থেকে কল করবেন বা রিসিভ করবেন, ফোনের বা’ পাশে একটি ছোট্ট আইকন দেখতে পাবেন।আইকনে ক্লিক করার পর কন্টিনিউ বাটনে ট্যাপ করতে হবে। কল শেষ হওয়ার পরে, একটি পপ-আপ দেখতে পাবেন যেখানে ক্লিক করতে এবং রেকর্ডিং শুনতে সক্ষম হবেন। যদি পরে কল রেকর্ডিং শুনতে চান, তা হলে এই বৈশিষ্ট্যগুলো ভয়েজ নোটগুলোতে দেখাতে শুরু করবে।আপনার ফোনে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার থাকলে আপনি রিয়েল টাইম ট্রান্সক্রিপশনের সুবিধাও পাবেন।

    ট্রান্সক্রিপ্ট বৈশিষ্ট্যটির জন্য প্রথমে ফোনের সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর সার্চ বারে লাইভ ভয়েজ মেল অপশনটি চালু করুন।জানা গেছে, কিছু দেশে এখনও কল রেকর্ডিংয়ের সুবিধা দেওয়া হয়নি।

    ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক