গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National মিয়াঁ বা পাকিস্তানি বলা অনুচিত হলেও অপরাধ নয় : সুপ্রিম কোর্ট

    মিয়াঁ বা পাকিস্তানি বলা অনুচিত হলেও অপরাধ নয় : সুপ্রিম কোর্ট

    0
    139
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    কাউকে মিয়াঁ-টিয়াঁ বা পাকিস্তানি বলা খারাপ বিষয় হলেও তা অপরাধ নয়। একটি মামলার প্রেক্ষিতে এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এই ধরনের মন্তব্যে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে বলেও মনে করে না দেশের সর্বোচ্চ আদালত। এক্ষেত্রে ভারতীয় সংবিধানের ২৯৮ ধারার কথাও উল্লেখ করা হয়েছে। বিচারপতি বিভি নাগারত্ন এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে এই সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল।
    মামলাকারী একজন সরকারি কর্মচারী। তাঁর দাবি ছিল, তাঁকে তাঁর এক সহকর্মী হরি নন্দন সিং পাকিস্তানি বলে অপমান করেছেন! যদিও সুপ্রিম কোর্টের বিচারপতিরা মনে করেন, অবশ্যই খারাপ উদ্দেশে এই মন্তব্য করা হয়েছে। কিন্তু এটিকে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অপরাধ বলা যায় না। তাই অভিযুক্তকে তাঁরা বেকসুর খালাসের নির্দেশ দেন।