ইতালির ফুটবল প্রধানকে পদত্যাগের আহ্বান 

0
88
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় ইতালির ফুটবল ফেডারেশনের প্রধানকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী আন্দ্রে আবোদি।

উল্লেখ্য ইউরোপীয়ান প্লে-অফের ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপের মূল পর্বে উঠতে পারে নি ইতালি। ফলে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এবারের আসরেও খেলা হচ্ছে না তাদের। এ নিয়ে টানা তিনবার বিশ্বকাপে খেলতে ব্যর্থ হলো আজ্জুরিরা।দলের এমন ভরাডুবির পর ইতালির ফুটবল ফেডারেশনের,এফআইজিসি প্রধান গ্যাবিয়েল গ্রাভিনা পদত্যাগ না করার কথা জানিয়েছেন। তবে আগামী সপ্তাহে বোর্ড সভায় তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।আবোদি বলেছেন, ইতালিয়ান ফুটবলকে নতুন করে গড়ে তুলতে হবে। আর সেটা শুরু করতে হবে এফআইজিসির শীর্ষ পর্যায়ে পরিবর্তনের মাধ্যমে। ২০১৮ সাল থেকে ইতালিয়ান ফুটবলের দায়িত্বে থাকা গ্রাভিনা এর আগে কার্লো টাভেসিওর স্থলাভিষিক্ত হন,যিনি ২০১৭ সালে সুইডেনের কাছে হেরে ইতালির বিশ্বকাপ মিসের পর পদত্যাগ করেছিলেন।

একটি সূত্র জানিয়েছে, গ্রাভিনা ইতালির তিনটি পেশাদার লিগ, খেলোয়াড় ও রেফারি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।এদিকে. রোমে ফেডারেশনের সদর দফতরে কিছু সমর্থক ডিম নিক্ষেপ করে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।