গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International এবার ট্রাম্পকে নোবেলের জন্য মনোনীত করল কম্বোডিয়া

    এবার ট্রাম্পকে নোবেলের জন্য মনোনীত করল কম্বোডিয়া

    0
    119
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পর এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৫ সালের নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছে কম্বোডিয়া।
    দক্ষিণপূর্ব এশিয়ায় অবস্থিত এই দেশটির উপপ্রধানমন্ত্রী সান চানথোল এই মন্তব্য করেছেন। উল্লেখ্য, এর আগে এই মনোনয়ন ব্যক্তিপর্যায়ে থাকলেও এই প্রথম কোনও স্বাধীন সার্বভৌম দেশ প্রেসিডেন্ট ট্রাম্পকে শান্তিতে নোবেলের জন্য মনোনীত করেছে। তিনি জানিয়েছেন, মূলত আমেরিকার প্রেসিডেন্টের আহ্বান এবং তৎপরতার কারণেই গত সপ্তাহে মালেশিয়ার মধ্যস্থতায় থাইল্যান্ডের সঙ্গে তাদের দীর্ঘদিনের কূটনৈতিক অচলাবস্থার অবসান ঘটেছে।