ক্যামেরা ভাঙা, ৭ ফুটের ড্রোন রাজস্থানের গ্রামে!

0
94
ছবি সৌজন্যে : এক্স
রাজস্থানের সীমান্তবর্তী গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে ক্যামেরা ভাঙা অবস্থায় ৭ফুটের একটি ড্রোন। গ্রামটি সীমান্ত লাগোয়া হওয়ায় ড্রোন নিয়ে উত্তেজনা ছড়ায়। বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটে গ্রামবাসীরা মাঠের উপর ড্রোনটি পড়ে থাকতে দেখেন।
সেটি পাঁচ থেকে সাত ফুট লম্বা ছিল। ক্যামেরার অংশটি ছিল ভাঙা এবং মূল অংশ থেকে বিচ্ছিন্ন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন অনুপগড়ের স্টেশন হাউস অফিসার। তিনি বিএসএফকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় বোমা নিষ্ক্রিয়কারী দল।
এসএইচও বলেছেন, ড্রোনটি বাজেয়াপ্ত করা হয়েছে। গোটা এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয়েছিল।ড্রোনটি কোন জায়গায় তৈরি, কোথা থেকে এসেছে, জানার জন্য তার ফরেন্সিক ও অন্যান্য পরীক্ষা করা হবে।