গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home North 24Pgs প্রচারে আক্রান্ত বিজেপি কর্মী, দেগঙ্গায় বাড়িতে আগুন 

    প্রচারে আক্রান্ত বিজেপি কর্মী, দেগঙ্গায় বাড়িতে আগুন 

    0
    10
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বিজেপির সংকল্প প্রচার পত্র বাড়ি বাড়ি বিলি করতে গিয়ে  দুর্গাপুরের আক্রান্ত দুই বিজেপি কর্মী। উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযোগ তৃণমূলের দিকে,নাটক করছে বিজেপি পাল্টা তোপ তৃণমূল নেতৃত্বের।

    দুর্গাপুরের ১৫ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী শক্তি প্রমুখ এবং আরো এক বিজেপি কর্মীকে ব্যাপক মারধরএ এবং ধারালো কিছু দিয়ে হাতে আঘাতের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দুইজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকৎসার জন্য। অন্যদিকে, দেগঙ্গায় বেড়াচাঁপা এলাকায়  বিজেপি কর্মীর বাড়িতে আগুন, আহত বিজেপি কর্মীর দাদা,পুড়ে ছাই ঘর, ভোট বঙ্গে সপরিবারে পুড়িয়ে মারার পরিকল্পনার  অভিযোগ তৃণমূলের বিরূদ্ধে,অভিযোগ অস্বীকার তৃণমূলের।বিজেপি কর্মীর নাম সহদেব ভৌমিক। অভিযোগ বিজেপির দেগঙ্গা মন্ডল দুই -এর সাধারণ সম্পাদক সহদেব ভৌমিকের বাড়ির নিচতলায় একটি ঘড়ে দাউ দাউ করে ধরে যায়, স্থানীয়দের চীৎকার চেঁচামেচি করলে সহদেব ভৌমিক উপর থেকে নিচে নেমে দেখেন তার দাদার ঘরে দাউ করে জ্বলছে আগুন, দাদাকে আহত অবস্থায় উদ্ধার করে, স্থানীয়রা প্রথমে বালতি দিয়ে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তা ব্যার্থ হয়,পরে দমকলের একটি ইজ্ঞিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বিজেপির দাবি সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল শাসক দল তৃণমূল।

    ভোট বঙ্গে বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করে,ঘটনার তদন্তের আবেদন জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব।দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মী সহদেব ভৌমিক। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।