দুর্গন্ধ কি নীল সাদা কাপড়ে আটকানো যায়, খোঁচা শুভেন্দুর

0
84
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

দুর্গন্ধ নীল সাদা কাপড়ে আটকানো যায়। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্যে জলপাইগুড়ির অব্যবস্থার ছবি পোস্ট করে খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সফরের জন্য পরিষ্কার করা হয়েছে আবর্জনার স্তূপ। ঢেকে দেওয়া হয়েছে নীল সাদা কাপড়ে।

সেই ছবি পোস্ট করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন নীল সাদা কাপড়ে কি আদৌ দুর্গন্ধ ঢাকা যায়। তাঁর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে উত্তরবঙ্গ বরাবরই বঞ্চিত।

স্বাস্থ্য থেকে নাগরিক পরিষেবা, সবত্রই অনুন্নয়নের ছবি। শুভেন্দু অধিকারীর অভিযোগ ওই আবর্জনা স্তূপের পাশে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন। যেখানে ক্রিকেট কোচিং ক্যাম্প চলে।