
যোগ্য-অযোগ্য করার সেই তালিকা সোমবারই সেই তালিকা প্রকাশিত হবে। বিকালের পর নিজেদেরওয়েবসাইটে তালিকা আপলোড করবে এসএসসি।
সূত্রের খবর, আপাতত দফায় দফায় আইনজীবীদের পরামর্শ নিচ্ছে এসএসসি। তালিকা কীভাবে আপলোড করলে আইনি সমস্যা হবে না, সে নিয়েই দফায় দফায় আইনজীবীদের সঙ্গে কথা বলছেন এসএসসি কর্তারা। তবে ওএমআর আপলোড হওয়ার সম্ভাবনা ক্ষীণ। গত ১১ এপ্রিল সুপ্রিম নির্দেশে চাকরিহারাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ছিলেন এসএসসি কর্তাও। সেই বৈঠকের ২১ তারিখ তালিকা প্রকাশের দিন স্থির হয়েছিল। এই পরিস্থিতিতে সোমবার সল্টলেক করুণাময়ী থেকে এসএসসি দফতর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকার।
কমিশন তালিকা প্রকাশ না করা পর্যন্ত এসএসসি দফতরের সামনে অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
