গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Sports টি টোয়েন্টি বিশ্বকাপে কানাডা

    টি টোয়েন্টি বিশ্বকাপে কানাডা

    0
    124
    ছবি সৌজন্যে : এক্স

    বাছাইপর্ব পেরিয়ে সবার আগে ২০২৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে কানাডা। আমেরিকান অঞ্চলের বাছাইয়ে বাহামা দ্বীপপুঞ্জকে ৭ উইকেটে হারিয়েছে কানাডা। এ জয়ে এক ম্যাচ বাকি রেখেই কানাডা মূল পর্বের টিকিট পেয়েছে। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে টি টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর বসবে ভারত ও শ্রীলঙ্কায়।

    এই বিশ্ব আসরে অংশ নেবে মোট ২০টি দল। যেখানে আগে থেকেই জায়গা নিশ্চিত ১২ দলের। এবার বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে সংক্ষিপ্ত সংস্করণের এই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে কানাডা। টি টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো খেলতে যাচ্ছে কানাডা।বাছাইপর্বের এই অংশে আরও দুটি দল অংশ নিয়েছে। দলগুলো হলো বারমুডা এবং কেম্যান আইল্যান্ডস। বাহামাসের বিপক্ষে কানাডার জয়ের ফলে শেষ দুটি ম্যাচের ফলাফল আর প্রভাব ফেলবে না।

    শেষ টানা ৫ ম্যাচে জয় পাওয়ায় এই অঞ্চল থেকে শীর্ষস্থান নিশ্চিত তাদের। ফলে ১৩তম দল হিসেবে তারা বিশ্বকাপে অংশগ্রহণ করছে।বাছাই পর্ব পেরিয়ে আরো সাতটি দল বিশ্বকাপের টিকিট পাবে। এর মধ্যে ইউরোপ বাছাইপর্ব থেকে দুটি, আফ্রিকা বাছাইপর্ব থেকে দুটি এবং এশিয়া-ইস্ট এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব থেকে তিনটি দল বিশ্বকাপের মূল আসরে জায়গা করে নিতে পারবে।