ভারতের সঙ্গে কাজ করবে কানাডা – ট্রুডো

0
151
bharater songe kaaj korbe canada Trudeau
bharater songe kaaj korbe canada Trudeau
খুব গুরুত্বপূর্ণ বিষয়ে ভারতের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে কানাডা। ইটালিতে জি৭ বৈঠকে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাদা করে দেখা করে এমনই মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
তবে সেই বিষয়গুলি কী কী, সে বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি তিনি। হরদীপ সিংহ নিজ্জর খুনের পর কানাডার সঙ্গে ভারতের সম্পর্কে শীতলতা দেখা দিয়েছিল, তার পর এই প্রথম দুই রাষ্ট্রনেতা পরস্পরের সঙ্গে দেখা করেছেন। তাই এই বৈঠকের আলাদা তাৎপর্য রয়েছে বলে মনে করছেন অনেকে। মোদীর সঙ্গে দেখা করার প্রসঙ্গে তিনি বলেছেন, আগামী দিনে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে একসঙ্গে কাজ করতে একমত ভারত ও কানাডা।মোদী এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছিলেন। ট্রুডোর সঙ্গে হাত মেলানোর একটি ছবিও দিয়েছেন তিনি।গত বছরের সেপ্টেম্বর থেকে কানাডার সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। সেই দেশে খলিস্তানি সন্ত্রাসবাদী নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতের হাত রয়েছে বলে অভিযোগ করেছিলেন ট্রুডো। নয়াদিল্লি সেই অভিযোগ অস্বীকার করে এবং জানায়, নিজের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই ধরনের মন্তব্য করছেন কানাডার প্রধানমন্ত্রী। উভয় দেশই একে অপরের উচ্চপদস্থ আধিকারিকদের দেশে ফেরত পাঠিয়ে দেয়।