গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports বার্সেলোনায় ফিরলেন কান্সেলো

    বার্সেলোনায় ফিরলেন কান্সেলো

    0
    64
    ছবি সৌজন্যে : এক্স

    সব ঠিক হয়েই ছিল, এবার আনুষ্ঠানিক ঘোষণাও ,সদ‍্য স্প‍্যানিশ সুপার কাপ জেতা বার্সেলোনা শক্তি বাড়াল রক্ষণে।

    আল হিলাল থেকে লিয়েনে কাতালান ক্লাবটিতে ফিরলেন পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও কান্সেলো।২০২৩ সালে ম‍্যানচেস্টার সিটি থেকে লিয়েনে এক বছরের জন‍্য বার্সেলোনায় খেলতে এসেছিলেন কান্সেলো। সেবার লা লিগায় ৩২ ম‍্যাচে খেলছিলেন তিনি। তিনবার ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি জেতা ৩২ বছর বয়সী ডিফেন্ডার আল হিলালে যোগ দেন ২০২৪ সালের অগাস্টে।বার্সেলোনা এক বিবৃতিতে কান্সেলোর কাম্প নউয়ে ফেরার খবর জানায়।সিজনের শেষ পর্যন্ত পর্তুগিজ ফুলব‍্যাকের লিয়েনে খেলা নিয়ে সমঝোতায় চুক্তি করেছে বার্সেলোনা ও আল হিলাল। সে এখানে দুই নম্বর জার্সি পরবে। উল্লেখ্য,গত বছর দুটি হ‍্যামস্ট্রিংয়ের চোটে দু’ মাস মাঠের বাইরে ছিলেন কান্সেলো।ক্লাব বিশ্বকাপের আগে ফেরেন তিনি। শেষ ষোলোয় ম‍্যানচেস্টার সিটিকে ৪-৩ ব‍্যবধানে বিদায় করার পথে একটি গোলে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।২০১৮-১৯ সিজনে নেশন্স লিগ জয়ী পর্তুগাল দলের সদস্য ছিলেন কান্সেলো।

    চলতি বছরের বিশ্বকাপের জন‍্য বাছাইয়ে দুটি গোল করার পাশাপাশি দুটি গোলে অবদান রাখেন তিনি।লা লিগার চূড়ায় থাকা বার্সেলোনা কোপা দেল রের ম‍্যাচে রেসিংয়ের মুখোমুখি হবে।