গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International জনসন পাউডারে ক্যান্সার, ৪ কোটি ডলার জরিমানা

    জনসন পাউডারে ক্যান্সার, ৪ কোটি ডলার জরিমানা

    0
    88
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    জনসন অ্যান্ড জনসন কম্পানির বেবি পাউডার ব্যবহারের কারণে ওভেরিয়ান ক্যান্সারে আক্রান্ত হয়েছেন-এমন অভিযোগে কম্পানিটিকে ৪ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন ক্যালিফোর্নিয়ার একটি আদালত।
    অভিযোগকারী দুই নারীকে এই ৪ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই জরিমানার অর্থের মধ্যে অভিযোগকারী মনিকা কেন্ট নামে এক নারীকে ১ কোটি ৮০ লাখ ডলার এবং ডেবোরা শুল্টজ ও তার স্বামীকে ২ কোটি ২০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্টের জুরি। তাদের মতে, জনসন অ্যান্ড জনসন বহু বছর ধরেই জানত যে তাদের পাউডারভিত্তিক পণ্যগুলো ঝুঁকিপূর্ণ, কিন্তু সে বিষয়ে ভোক্তাদের সতর্ক করেনি। জনসন অ্যান্ড জনসনের বিশ্বব্যাপী লিটিগেশন বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট এরিক হাস এক বিবৃতিতে বলেছেন, কম্পানি এই রায়ের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আপিল করবে এবং আগের মতোই এই ব্যতিক্রমধর্মী বিরূপ রায়ে জয়ী হওয়ার প্রত্যাশা করছে।
    অন্যদিকে, জনসন অ্যান্ড জনসনের আইনজীবী অ্যালিসন ব্রাউন বলেন, কেন্ট ও শুল্টজকে একমাত্র তাদের আইনজীবীরাই বলেছেন যে পাউডারের কারণে তাদের ক্যান্সার হয়েছে। তার দাবি, এই কথিত যোগসূত্র যুক্তরাষ্ট্রের কোনো বড় স্বাস্থ্য কর্তৃপক্ষ সমর্থন করে না এবং এমন কোনো গবেষণাও নেই যা দেখায় যে শরীরের বাইরে ব্যবহৃত পাউডার প্রজনন অঙ্গে পৌঁছাতে পারে।