গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata ক্যানসার আক্রান্ত শিশুদের পাশে ঋতুপর্ণারা

    ক্যানসার আক্রান্ত শিশুদের পাশে ঋতুপর্ণারা

    0
    31
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ছোট্ট শরীরে ক্যানসারের থাবা বসলে জীবন যাতে থমকে না যায়, সেই চেষ্টাই করে চলেছে স্বেচ্ছাসেবী সংস্থা লাইফ বিয়ন্ড ক্যানসার।
    ক্যানসার আক্রান্ত শিশুদের সমাজের মূল স্রোতের সঙ্গে তালমিলিয়ে চলার সবরকম চেষ্টা করেছে এই সংস্থাটি। গত কয়েক বছর ধরে তাদের সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এই সেচ্ছাসেবী সংস্থার তরফে সাংবাদিক বৈঠকে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন আরও অনেক মানুষ যদি আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন তবে আরও অনেক শিশুদের পাশে দাঁড়াতে পারবেন তাঁরা। ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন প্রত্যেক বছরের মত এবছরও একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করা হচ্ছে। ওই অনুষ্ঠানে ইমন চক্রবর্তী, রসিদ খানের ছেলে আরমান খান পারফর্ম করবেন। তিনি নিজে নাচের অনুষ্ঠানে অংশ নেবেন।
    পাশাপাশি এই অনুষ্ঠানে সবচেয়ে বড় চমক থাকবে ক্যানসার সারভাইভার শিশুরা। এই অনুষ্ঠানে বিক্রিত টিকিটের মূল্য পুরোটাই ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসায় খরচ করা হবে।