গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National ৬ মাসের মধ্যেই মহিলাদের ক্যান্সার ভ্যাকসিন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৬ মাসের মধ্যেই মহিলাদের ক্যান্সার ভ্যাকসিন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    0
    95
    ছবি সৌজন্যে : এক্স
    আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে দেশের বাজারে আসছে মহিলাদের জন্য ক্যানসারের ভ্যাকসিন। এমনটাই দাবি করেছেন কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী প্রতাপরাও যাদব। সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, নয় থেকে ষোলো বছর বয়সি মেয়েরা এই টিকা নিতে পারবে। প্রতাপরাও যাদব জানান, ক্যানসারের ভ্যাকসিন নিয়ে গবেষণা প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে।
    বর্তমান ট্রায়াল চলছে। যাদব বলেছেন, দেশে ক্যানসার আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে, বিষয়টি নিয়ে চিন্তিত কেন্দ্রীয় সরকার। ৩০ বছরের বেশি বয়সি মহিলাদের হাসপাতালে স্ক্রিনিং করা হবে এবং রোগের প্রাথমিক শনাক্তকরণের জন্য ডে-কেয়ার ক্যানসার সেন্টার স্থাপন করা হবে। একই কারণে সরকার ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত ওষুধের শুল্ক মকুব করেছে।