
বনগাঁ স্বরূপনগরে তৃণমূলের জয়ী প্রার্থী বীণা মণ্ডলের বাড়ি বিজেপি সমর্থকরা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফে।
মঙ্গলবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন দলীয় মহিলা প্রার্থীর গাড়িও ভাঙচুর করা হয়েছে এবং তাঁকে শারীরিক নিগ্রহ করার চেষ্টা করা হয়। এদিকে ভোট মিটতেই পোস্ট পোল ভায়োলেন্স জেলায় জেলায়। নিউটাউনে বিজয় মিছিলেই খুন হয়ে গেলেন বিজেপি কর্মী। মধু মণ্ডল নামে ওই বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে সোমবার ফলাফল ঘোষণার পরে বিজয় মিছিল বেরিয়েছিল বিজেপির। এবং সেখানে মধু মণ্ডলও ছিলেন। অভিযোগ তখনই তৃণমূলের কয়েকজন তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ। মধু মণ্ডলকে ব্যাপক মারধর করা হয়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে ভোটের ফল বেরোতেই বিজেপি সমর্থককে খুনের অভিযোগ উঠেছে হাওড়াতেও। বিজেপির জয়ের উৎসবে যোগ দেওয়ার পরেই বিজেপি সমর্থক যাদব বরকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ।
রাতে বাড়ি ফেরার পথে তৃণমূল হামলা করেছে বলে অভিযোগ। বিজেপি সমর্থককে খুনের অভিযোগে এক অভিযোগে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।






