গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata রবিবাসরীয় প্রচারে সব পক্ষ, জনসংযোগে ক্ষোভের মুখেও প্রার্থীরা

    রবিবাসরীয় প্রচারে সব পক্ষ, জনসংযোগে ক্ষোভের মুখেও প্রার্থীরা

    0
    20
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    প্রচারে বেরিয়ে কেউ পড়লেন ক্ষোভের মুখে। কেউ আবার কল থেকে জল ভরে দিলেন ভোটারের। রবিবাসরীয় প্রচারে জমজমাট উত্তর থেকে দক্ষিণ। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে চেতলায় প্রচার করেছেন ফিরহাদ হাকিম।

    শনিবার নিকাশি নিয়ে ক্ষোভের মুখে পড়েছিলেন। রবিবার কসবায় সেই নিকাশি ব্যবস্থা, জমা জল নিয়ে ক্ষোভের মুখে পড়েছেন কসবার ভোটারের তৃণমূল প্রার্থী জাভেদ খান। এদিকে জলের বালতি ভরে বাড়ি বাড়ি পৌঁছলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুই। তিনি জানিয়েছেন বিজেপি ক্ষমতায় এলে বাড়ি বাড়ি জল পৌঁছে দেবে। দূর থেকে আর জল বয়ে আনতে হবে না। কলের সামনে ধূপ দেখিয়ে জলের জন্য প্রার্থনা করেছেন অগ্নিমিত্রা পাল। খোঁচা দিয়ে বলেছেন তৃণমূল এত কাজ করেছে, যে জলের অপেক্ষায় বালতি নিয়ে বসে থাকতে হচ্ছে মানুষকে। আক্রমণ করে বলেছেন কেন্দ্রের জলজীবন প্রকল্পের টাকা পকেটে ঢুকেছে তৃণমূল নেতাদের। তাই এই হাল। বর্ণাঢ্য শোভাযাত্রায় সল্টলেকে প্রচার করেছেন সুজিত বসু।

    তিনি বলেছেন মানুষের সাড়া দেখে তিনি অভিভূত। পানিহাটি কেন্দ্রে প্রচারে ছিলেন অভয়ার মা। বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ করেছেন তিনি। এর আগে সুকান্ত মজুমদারের সঙ্গে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনেছেন।