
উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড থেকে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে এসেছেন একাধিক পরীক্ষার্থী। হাওড়া স্টেশনে ধরা পড়েছে এমনই ছবি। প্রায় ১ বছর পর রাজ্যে হচ্ছে শিক্ষক নিয়োগের পরীক্ষা।
বিহার এবং উত্তরপ্রদেশ থেকে আসা পরাক্ষার্থীদের অভিযোগ সেখানে ডাবল ইঞ্জিন সরকার থাকলেও শেষ ছয় থেকে আট বছর ওই দুই রাজ্যে কোনও শিক্ষক নিয়োগের পরাক্ষা হয়নি। তাই কার্যত বাধ্য হয়েই পশ্চিমবঙ্গে এসেছেন পরীক্ষা দিতে।
উল্লেখ্য, রবিবার নবম-দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা হচ্ছে। শূন্যপদের সংখ্যা মোট ২৩ হাজার ২১২টি। গোটা রাজো পরীক্ষাকেন্দ্র রয়েছে ৬৩৬টি। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন।





