ভোটের দিন এলাকার বাইরে বেরোতে পারবে না প্রার্থী 

0
63
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
ভোট শেষ না হওয়া পর্যন্ত নিজের বিধানসভা এলাকা থেকে বেরোতে পারবেন না কোনও প্রার্থীই, এমনই নির্দেশ কমিশনের। ভোট চলাকালীন নিজের বিধানসভা এলাকাতেই থাকতে হবে সব প্রার্থীকে এবং কোনও রকম বিশৃঙ্খলা সৃষ্টি করা বা গণ্ডগোলের মধ্যে জড়ানো যাবে না।
নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ হয় এবং গণতান্ত্রিক ভাবে মানুষ তাঁর ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করতে হবে প্রত্যেক প্রার্থীকে এমনটাই খবর, নির্বাচন কমিশন সূত্রে।