হলুদে আবৃত হয়ে মুগ্ধ আলিয়া

0
126
ছবি সৌজন্যে : ইউটিউব

৭৮তম কান চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে। প্রতিবারের মতো এবারও লালগালিচায় দেখা গেছে বলিউডের বেশ কিছু তারকাকে।এর মধ্যেই কান উৎসবে গিয়েছেন আলিয়া ভাট।

প্রথমদিন লাল গালিচায় হাঁটার পর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে হলুদ রোঙে আবৃত হয়ে ধরা দিয়েছেন অভিনেত্রী। মূলত আলিয়া এই বৈচিত্রময় সাজ নিয়েছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সৌজন্যে।তবে হলুদ লুকে আলিয়াকে ফ্যানরা ভীষণ পছন্দ করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভালোলাগায় ভরিয়ে দিচ্ছেন।রাতে বেশ কিছু ছবি পোস্ট করেছেন রণবীর ঘরণী।কানে গিয়ে চোখ ধাঁধিয়ে দিয়েছেন ফ্যানদের। যদিও প্রথমে শোনা গিয়েছিল পাকিস্তান-ভারত যুদ্ধের কারণে এ বছর উৎসবে যোগ দেবেন না। পরে সেই সিদ্ধান্ত বদল করেন অভিনেত্রী। সব আলোচনা নস্যাৎ করে ফ্যাশনের শহর ফ্রান্সের উৎসবের মঞ্চে আলিয়ানতুন চমক দিয়েছেন। উল্লেখ্য,গত কয়েক দিন সবার চোখ ছিল আলিয়ার দিকে। অভিনেত্রী কেমন সাজে নিজেকে সাজাবেন, তাই নিয়ে ফ্যান ফলোয়ারদের জল্পনা ছিল তুঙ্গে। সেই মোতাবেক ভাটকন্যা যেন এলেন, দেখলেন এবং জয় করলেন। বলিউড অভিনেত্রী আলিয়া ভাট নরম গোলাপিরঙা গাউনে সেজে যাত্রা শুরু করেন হোটেল মার্টিনেজ থেকে।প্রথম বার পা রেখেই প্রশংসা কুড়িয়েছেন আলিয়া ভাট। তার সাজ, তার ব্যক্তিত্ব, আন্তরিকতা ও রূপের জৌলুসে মুগ্ধ ফ্রান্স। কান চলচ্চিত্র উৎসবে আলিয়া নিজেকে সাজিয়েছিলেন পোশাক পরিকল্পক ড্য়ানিয়েল রোজবেরির তৈরি স্ট্রাপলেস গাউনে।সিঁথিতে চওড়া সিঁদুর নেই। কিংবা শরীর ঢাকা নয় শ্রীমদভাগবত গীতায়।

বিদেশের মাটিতে বিদেশি পোশাকেই আসর মাত করেছেন আলিয়া ভাট। তার পেলব গোলাপিরঙা করসেট গাউনে যেন উষ্ণতার আলিঙ্গন। লক্ষ গোলাপ পাপড়ি মেলেছে। সঙ্গে মানানসই রূপটান। এলিয়ে পড়া চুলে কলকা খোঁপা, ছিমছাম গহনা। এতেই মাত করেছেন নায়িকা। উল্লেখ্য, লাভ অ্যান্ড ওয়ার সিনেমায় আগামী দিনে দেখা যাবে আলিয়া ভাটকে।