
তাঁকে সামলাতে পারেন না, তো অমিত শাহ-কে তো দূরের কথা, বিহারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুলকে এমনটাই কটাক্ষ করেছেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত-পা কাঁপছিল বলে কটাক্ষ করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেই নিয়ে পাল্টা তোপ দাগলেন বিজেপির রবিশঙ্কর প্রসাদ। কটাক্ষ করে তিনি বলেছেন, লোকসভায় রাহুল গান্ধী তাকেই সামলাতে পারেন না, আর অমিত শাহ তো দূরের কথা।
তাঁর আরও মন্তব্য, অমিত শাহ সংসদের প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন। রাহুল গান্ধী ভোট চুরি দাবি করছেন, কিন্তু মানুষ বলছেন কোন ভোট চুরি নেই। বিহারে এসআইআর প্রক্রিয়া চলাকালীন, কি কোনও অসঙ্গতির রিপোর্ট পাওয়া গিয়েছিল? রাহুল গান্ধী কি একটিও অভিযোগ দায়ের করেছিলেন? এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন রবিশঙ্কর প্রসাদ।









