পুঁজিবাদ সহানুভূতিশীল হোক, সওয়াল নারায়ণমূর্তির

0
114
ছবি সৌজন্যে : নিজস্ব

দেশের উন্নতি নির্ভর করছে শিল্পপতিদের উপর। তাই পুঁজিবাদকে বাদ দিয়ে চলা যাবে না। কিন্তু তা যদি শুধু নিজের ভালর জন্য হয়, তা হলে উন্নতিতে কাজে আসবে না। কলকাতায় আইসিসি-র ১০০ বছর পূর্তির এক অনুষ্ঠানে এই বার্তাই দিয়েছেন ইনফোসিসের অন্যতম প্রতিষ্ঠাতা এন আর নারায়ণমূর্তি।

জানিয়েছেন, লক্ষ্য যদি দেশের উন্নয়ন হয়, তবে পুঁজিবাদকে হতে হবে সাধারণ মানুষের প্রতি সহানুভূতিশীল। তাঁর কথায়, ভারতের এখন সহানুভূতিশীল পুঁজিবাদই প্রয়োজন। উন্নতির জন্য পরিশ্রমের বিকল্প নেই। কিন্তু কর্মীরা যাতে বেশি পরিশ্রম করেন, তার উপযুক্ত পরিবেশ গড়ে তোলার দায়িত্ব উদ্যোগপতিদেরই। তাঁর মতে, প্রতিটি সংস্থার ভূমিকা এমন হওয়া উচিত, যাতে তারা সমাজে সম্মানিত হিসেবে প্রতিষ্ঠা পায়।

ক্রেতা, লগ্নিকারী এবং কর্মীরা এমন সংস্থাকেই বেছে নেন।উৎপাদনশীলতা প্রসঙ্গে মূর্তির দাবি, চিনের কর্মীদের ক্ষেত্রে তা ভারতীয়দের থেকে তিনগুণ বেশি। তবে উৎপাদনশীলতা বৃদ্ধির দায়িত্ব উদ্যোগপতিদেরই।