গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National বিশাখাপত্তনম স্টেশনে চালু হল ক্যাপসুল হোটেল

    বিশাখাপত্তনম স্টেশনে চালু হল ক্যাপসুল হোটেল

    0
    124
    ছবি সৌজন্যে : এক্স

    বিশাখাপত্তনম স্টেশনেই নিশ্চিন্তে যাত্রীদের বিশ্রামের সুযোগ দেওয়ার জন্য চালু হয়েছে আধুনিক স্লিপিং পড, যা দেশের রেল পরিকাঠামোয় এই ধরনের প্রথম প্রয়াস। এই ক্যাপসুল হোটেল তৈরি হয়েছে রেলের নন-ফেয়ার রেভিনিউ মডেল অনুযায়ী, অর্থাৎ ট্রেনের ভাড়ার বাইরেও বাড়তি আয়ের নতুন উৎস হিসেবেও কাজ করবে এটি।

    উল্লেখযোগ্য বিষয়টি হল, এই পড ব্যবহারের জন্য ট্রেন টিকিট বা প্ল্যাটফর্ম টিকিট, কোনও কিছুরই দরকার নেই। সাধারণ মানুষও এর সুবিধা নিতে পারবেন। বিশাখাপত্তনম স্টেশনের ১ নং প্ল্যাটফর্মের গেট নম্বর ৩-এ তৈরি হয়েছে এই বিশেষ ঘর। মোট ৮৮টি শয্যা রয়েছে এই কমপ্লেক্সে, যার মধ্যে ৭৩টি  সিঙ্গেল বেড, ১৫টি ডাবল বেড। ১৮ টি বেড বরাদ্দ করা হয়েছে শুধুমাত্র মহিলাদের জন্য।

    যার সঙ্গে আলাদা বাথরুম ও ড্রেসিং রুম থাকবে। এই ক্যাপসুল হোটেলে মহিলা যাত্রীদের নিরাপত্তা, গোপনীয়তা ও আরামের ব্যবস্থাকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সিঙ্গেল বেডে ৩ ঘণ্টার জন্য ভাড়া ২০০ টাকা এবং ২৪ ঘণ্টার জন্য ৪০০ টাকা। ডবল বেডে ৩ ঘণ্টার জন্য খরচ পড়বে ৩০০ টাকা। ২৪ ঘণ্টার জন্য ডবল বেড ভাড়া নিলে দিতে হবে ৬০০ টাকা।