
ক্যাপ্টেন বদলে যায়, গেম একই থাকে। সল্টলেকে বিজেপি অফিসে কোর কমিটির বৈঠকের পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। তিনি অবশ্য রবিবারের বৈঠককে সাংগঠনিক বৈঠক বলে দাবি করেছেন।
অমিত মালব্য, লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তীরা বৈঠকে ছিলেন। এমাসের শেষে দিকে অমিত শাহ রাজ্য সফরে আসছেন। তার আগে দল চাইছে যতটা সম্ভব সংগঠনকে গুছিয়ে নিতে। সুকান্ত মজুমদারের কথায় বিজেপিতে নেতার পরিবর্তন হয়। কিন্তু কাজটা একই থাকে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। একজন ব্যক্তি সব বদল করতে পারে না। এটা একটা টিম গেম। সেই টিমের ক্যাপ্টেন বদল হয়। কিন্তু গেমটা একই থাকে।
সুকান্ত মজুমদার আরও বলেছেন কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হয়েছে ২৫টি জেলার সভাপতি নির্বাচন শেষ হয়েছে। তার মানে তারা রাজ্য সভাপতি নির্বাচন করতে পারে। কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রের থেকে কোনও নির্দেশিকা আসেনি।
