
অরুণাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনায় গর্ভবতী মহিলা-সহ সাত জনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, বৃষ্টিপাতের সময় একটি সুমো গাড়িতে করে দু’টি পরিবারের কয়েকজন সদস্য যাচ্ছিলেন। হঠাৎ রাস্তায় ধস নামলে একটি খাদে পড়ে যায় গাড়িটি।
ফলে গাড়িতে থাকা সকলেরই মৃত্য হয়। মৃতদের মধ্যে রয়েছেন ৩২ বছর বয়সি সঞ্জু বাদি, তাঁর স্ত্রী তাসুম বাদি, তাঁদের পাঁচ বছর ও দু’বছরের সন্তান কাচু ও নিচা। পাশাপাশি একজন গর্ভবতী মহিলা-সহ আরও দুই শিশু ছিলেন। ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছলেও খারাপ আবহাওয়ার জন্য উদ্ধার কাজ ব্যহত হয়। গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিপাত হচ্ছে এই এলাকায়।








