জাতীয় সড়ক থেকে গাড়ি উল্টে তিস্তায়, মৃত ২

0
1809
ছবি সৌজন্যে : নিজস্ব
কালিম্পংয়ে জাতীয় সড়ক থেকে তিস্তায় গাড়ি উল্টে পড়ে মৃত্যু হয়েছে ২ জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন।
কালিম্পংয়ের রম্বিতে ১০ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে গাড়িটি ডুয়ার্স থেকে গ্যাংটকের দিকে যাচ্ছিল। ২৯ মাইল এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায় এবং গাড়িটি খাদে উল্টে পড়ে। স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজ শুরু করেন। পরে পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ যাত্রীর। বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
তদন্তে জানা গিয়েছে উল্টো দিক থেকে আসা গাড়ির আলো চোখে পড়ায় নিয়ন্ত্রণ হারায় চালক। এরপরেই প্রায় ৫০ মিটার নিচে তিস্তায় পড়ে যায় গাড়িটি।