
কর্তব্যরত ট্রাফিক পুলিশকে ধাক্কা মেরে বেপাত্তা গাড়ি। হুগলির শ্রীরামপুরের পিয়ারাপুর দিল্লি রোডে দুর্ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে।
জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে ডিউটি করছিলেন চন্দননগর পুলিশের ট্রাভিক বিভাগের কর্মী। তখনই একটি গাড়ি কলকাতার দিক থেকে বর্ধমানের দিকে যাওয়ার সময় প্রচন্ড গতিতে ট্রাফিক কর্মীকে কার্যত উড়িয়ে নিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে।
চন্দননগর পুলিশ কমিশনারেটের এডিসিপি ট্রাফিক দেবাশিস সরকার জানিয়েছেন ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু হয়েছে।









