গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home North 24Pgs চন্দ্রনাথ হত্যায় বাজেয়াপ্ত চার চাকা গাড়ি : ডিজি 

    চন্দ্রনাথ হত্যায় বাজেয়াপ্ত চার চাকা গাড়ি : ডিজি 

    0
    24
    ছবি সৌজন্যে : নিজস্ব
    শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ঘটনার তদন্তে একটি চার চাকার গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। নম্বরপ্লেট অনুযায়ী সেটি শিলিগুড়ির গাড়ি।
    তবে নম্বরপ্লেটটি ভুয়ো বলে মনে করা হচ্ছে। এমনটাই জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত।  এ ছাড়া, কিছু গুলি এবং ব্যবহৃত কার্তুজ পাওয়া গিয়েছে। তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু প্রকাশ্যে বলতে চাননি ডিজি।  পুলিশ সূত্রে খবর, আপাতত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অবিলম্বে অভিযুক্তদের চিহ্নিত করা এবং গ্রেফতারিই পুলিশের লক্ষ্য।  বুধবার রাতেই মধ্যমগ্রামের ওই হাসপাতালে যান তিনি। কথা বলেছেন চন্দ্রনাথ রথ-র পরিজনদের সঙ্গেও।
    মধ্যমগ্রামের দোহাড়িয়ায় বুধবার রাতে খুন হয়েছেন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে পর পর গুলি চালানো হয়। বাইকে করে এসেছিল দুষ্কৃতীরা। খবর পেয়ে রাত ১২টার পর হাসপাতালে পৌঁছন শুভেন্দু অধিকারীও। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বও একে একে সেখানে যান।