ফরিদাবাদ মেডিক্যালে ১২ দিন পার্ক করা ছিল গাড়ি!

0
72
ছবি সৌজন্যে : এক্স
দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণে ব্যবহৃত হুন্ডাই আই ২০ গাড়িটি প্রায় ১২ দিন যাবৎ পার্ক করা ছিল ফরিদাবাদের আল-ফালাহ মেডিক্যাল কলেজের ক্যাম্পাসে। এমনটাই তদন্তে উঠে এসেছে। আর সেই সূত্র ধরেই উঠে এসেছে দিল্লির দুই ব্যস্ততম জায়গার নাম- কনট প্লেস এবং ময়ূর বিহার।
দিল্লি আসার আগে ওই গাড়িটি হরিয়ানাতেই ছিল বলে সন্দেহ করছিলেন তদন্তকারীরা। তদন্তকারীদের এক সূত্রে দাবি, ২৯ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ফরিদাবাদের আল-ফালাহ মেডিক্যাল কলেজের ক্যাম্পাসে পার্ক করা ছিল বিস্ফোরণে ব্যবহৃত সেই গাড়িটি। তার পাশেই রাখা ছিল ধৃত চিকিৎসক মুজাম্মিল আহমেদের গাড়িও।
যদিও গাড়ির মালিক মুজাম্মিল হলেও রেজিস্ট্রেশন ছিল মহিলা চিকিৎসক শাহিন শহিদের নামে। সূত্রের দাবি, লালকেল্লায় আসার আগে ওই গাড়িটিকে দেখা যায় রাজধানীর ওই দুই জনবহুল এবং ব্যস্ততম এলাকায়! যদিও দিল্লি বিস্ফোরণ নেপথ্যে আত্মঘাতী হামলার সুস্পষ্ট প্রমাণ মেলেনি।