গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International কার্বন নিঃসরণ : নতুন আন্তর্জাতিক মঞ্চ ‘জি-জ়িরো’

    কার্বন নিঃসরণ : নতুন আন্তর্জাতিক মঞ্চ ‘জি-জ়িরো’

    0
    86

    কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণের মাধ্যমে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের মাত্রা কমানোর উদ্দেশ্যে পড়শি ভুটানের নেতৃত্বে চার কার্বন নিরপেক্ষ দেশ নতুন এক গোষ্ঠী তৈরি করেছে। আজ়ারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত ,কপ ২৯-এর সম্মেলনের পার্শ্ববৈঠকে তৈরি নতুন গোষ্ঠীর নাম দেওয়া হয়েছে,জি-জ়িরো।

    ভুটান ছাড়া চতুর্দেশীয় গোষ্ঠীতে রয়েছে পানামা, সুরিনাম এবং মাদাগাস্কার। চতুর্দেশীয় রাষ্ট্রগোষ্ঠীর আহ্বায়ক ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বলেছেন,এই মুহূর্তে পৃথিবীতে যে ক’টি কার্বনহীন অথবা কার্বন নিরপেক্ষ দেশ রয়েছে, ভুটান তার মধ্যে অন্যতম। তাঁরা চান, তাঁদের মডেল অন্যেরাও গ্রহণ করুক। তাঁদের নতুন এই গোষ্ঠী সেই লক্ষ্যপূরণে কাজ করবে। তিনি জানিয়েছেন, জি-জ়িরো গঠনের মাধ্যমে তাঁরা বিকল্প পথের সন্ধান দিতে চান গোটা বিশ্বকে।যদিও পৃথিবীর অন্যতম পেট্রোলিয়াম উৎপাদক দেশ আজ়ারবাইজানে এই সম্মেলনের আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠন।প্রসঙ্গত, রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সম্মেলন,সিওপি২৮-এ পরিবেশ কর্মসূচির শীতল-জোট বা কুল কোয়ালিশন অঙ্গীকারপত্র তৈরি হয়েছিল গত বছর। ২০৫০ সালের মধ্যে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ ২০২২ সালের তুলনায় ৬৮ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে তাতে।রেফ্রিজারেটর বা বাতানুকূল যন্ত্রের মতো ঠান্ডা-করার বিভিন্ন প্রযুক্তি যাতে দীর্ঘমেয়াদে সহনীয় ও স্থায়ী করা যায়, সেই সংক্রান্ত উদ্ভাবনে বড়সড় বিনিয়োগের কথা থাকছে। বলা হচ্ছে এই সংক্রান্ত প্রোডাক্টে মাসুল বাড়ানোর কথাও।

    আরেক প্রতিবেশী দেশে এই মুহূর্তের রাষ্ট্রপ্রধান নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুস বলেছেন, জলবায়ু ক্ষেত্রে সংকট মোকাবিলায় চায় বিশ্বজুড়ে এক নতুন অর্থনেতিক কাঠামো। বলেছেন,ভোগবাদ বর্জনে জলবায়ুর অভিযোজন এবং প্রশমনে উন্নয়নশীল এবং স্বল্প -উন্নত দেশগুলোর ওপর বিশেষ গুরুত্বের কথা।

    ছবি  সৌজন্যে : এক্স