গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Malda কার্নিভাল : তৃণমূলের ২ গোষ্ঠীর সংঘর্ষে ধুন্ধুমার মালদা 

    কার্নিভাল : তৃণমূলের ২ গোষ্ঠীর সংঘর্ষে ধুন্ধুমার মালদা 

    0
    160
    ছবি সৌজন্যে : নিজস্ব

    কার্নিভালকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর হাতাহাতিতে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে মালদার চাঁচলের তরলতলা মোড়ে। জানা গিয়েছে, কার্নিভালে ফাস্টফুডের স্টল করা নিয়ে তৃণমূল বিধায়ক নীহার রঞ্জন ঘোষের অনুগামীদের সঙ্গে তৃণমূলের অন্য গোষ্ঠীর হাতাহাতি বেঁধে যায়।

    অভিযোগ, তৃণমূল বিধায়ক নীহার রঞ্জন ঘোষের সঙ্গে উপপ্রধান মুক্তার হোসেন, ব্লক তৃণমূলের সহ-সভাপতি অমিতেশ পাণ্ডে, তৃণমূল নেতা দাউদ খান-র বিরুদ্ধে মারধরের অভিযোগ। পাল্টা মার ধরের অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশের সামনেই সামনেই দু’পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ-হাতাহাতি চলে।

    ঘটনার জেরে যান চলাচলে ব্যাপক প্রভাব পড়ে। আর দীর্ঘক্ষণ পর পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই ঘটনায় আটক করা হয়েছে ৪ জনকে।