গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National মোদিকে নিয়ে কার্টুনে সুপ্রিম তোপ, বিপাকে কার্টুনিস্ট

    মোদিকে নিয়ে কার্টুনে সুপ্রিম তোপ, বিপাকে কার্টুনিস্ট

    0
    91
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আরএসএসকে নিয়ে বিতর্কিত কার্টুন বানিয়ে বিপাকে পড়েছেন কার্টুনিস্ট হেমন্ত মালব্য। হাই কোর্টের পর এবার সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন জানালেও স্বস্তি পান নি হেমন্ত।

    রাষ্ট্রপ্রধানকে নিয়ে আপত্তিকর কার্টুনের তীব্র নিন্দা করে শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, এই ধরনের কার্টুন মত প্রকাশের স্বাধীনতার অপব্যবহার।শীর্ষ আদালতে এই মামলার শুনানিতে বিচারপতির সুধাংশু ধুলিয়া ও অরবিন্দ কুমারের বেঞ্চের তরফে জানানো হয়েছে, বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার অপব্যবহার করে চলেছেন বেশ কয়েকজন কার্টুনিস্ট ও স্ট্যান্ড-আপ কমেডিয়ান। মত প্রকাশের স্বাধীনতার নামে এই ধরনের বয়ান ও ছবিকে কোনওভাবেই মান্যতা দেওয়া যায় না। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৫ জুলাই। উল্লেখ্য কিছুদিন আগে হেমন্ত মালব্য নামের ওই কার্টুনিস্ট সোশাল মিডিয়ায় নিয়মিত একের পর এক কার্টুন শেয়ার করেন। অধিকাংশই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর বিভিন্ন নীতিকে নিশানা করে। সদ্য ভারত-পাক যুদ্ধের আবহেও একাধিক বিতর্কিত কার্টুন পোস্ট করেছেন তিনি।যার সারমর্ম,ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানকে ভয় পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।প্রেসিডেন্ট ট্রাম্পের চাপেই যুদ্ধবিরতি করেছে ভারত।

    অভিযোগ তারও আগে করোনা অতিমারির সময়েও প্রধানমন্ত্রীর সমালোচনা করে আপত্তিকর কার্টুন শেয়ার করেন তিনি। ঘটনাচক্রে ওই পোস্টগুলির জেরে ওই কার্টুনিস্টের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।