ঘটনাস্থলে উদ্ধার কার্তুজ! দু’ধরনের বিস্ফোরকও

0
81
ছবি সৌজন্যে : এক্স
দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণে কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, তা নিয়ে তদন্ত চলছে। তবে তদন্তকারীদের একটি সূত্রের দাবি, লালকেল্লার কাছে ঘটনাস্থল থেকে দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা পাওয়া গিয়েছে।
ফরেন্সিক সূত্রের দাবি, ঘটনাস্থল থেকে যে দু’টি কার্তুজ উদ্ধার হয়েছে, সেগুলি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্তকারীদের একটি সূত্রের দাবি, ঘটনাস্থল থেকে নুমনা পাওয়া গিয়েছে, তার মধ্যে একটি অ্যামেনিয়াম নাইট্রেটের মতো কোনও রায়াসনিক হতে পারে। তবে দ্বিতীয় বিস্ফোরকের প্রকৃতি সম্পর্কে কোনও সুস্পষ্ট তথ্য মেলেনি। পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার পরই বিষয়টি স্পষ্ট হবে। সোমবারের বিস্ফোরণে ব্যবহৃত বিস্ফোরকের ধরণ সম্পর্কে ফরেন্সিক দল এখনও বিস্তারিত রিপোর্ট দেয়নি। তবে ক্ষয়ক্ষতি এবং হতাহতের সংখ্যা বিবেচনা করে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মিলিটারি-গ্রেডের বিস্ফোরক নিয়ে ঘুরছিলেন ওই সন্দেহভাজন। তবে এ সবই এখনও রয়েছে অনুমানের পর্যায়েই।
এ বিষয়ে ফরেন্সিকের মতামতও চেয়েছেন তদন্তকারীরা। তদন্তকারীদের একটি সূত্রের অনুমান, আত্মঘাতী হামলা নয়, বরং স্থানান্তরনের সময় অসাবধানতাবশতই বিস্ফোরণ ঘটেছিল দিল্লিতে।