জাভেদ হাবিবের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ

0
98
ছবি সৌজন্যে : এক্স
বিখ্যাত হেয়ারস্টাইলিস্ট জাভেদ হাবিব ও তাঁর ছেলের বিরুদ্ধে ক্রিপ্টোকারেন্সিতে বেশি টাকা পাওয়ার লোভ দেখিয়ে ১৫০ জনেরও বেশি লোকের সঙ্গে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। এই নিয়ে উত্তরপ্রদেশের থানায় জাভেদ হাবিব ও তাঁর ছেলে আনাস হাবিব-সহ আরও তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়েছে। 
ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগে উচ্চ রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে ১৫০ জনেরও বেশি লোককে প্রতারণা করার অভিযোগে সম্ভল পুলিশ বিখ্যাত হেয়ারস্টাইলিস্ট জাভেদ হাবিব, তার ছেলে আনাস হাবিব এবং আরও তিনজনের বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছেন জাভেদ হাবিব এবং তার ছেলে এফএলসি-র মাধ্যমে ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ লাভের প্রতিশ্রুতি দিয়ে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করেছিলেন।
অভিযোগ ওই ব্যক্তিদের বিটকয়েন এবং বিন্যান্স কয়েনে বিনিয়োগ করতে প্ররোচিত করা হয়েছিল এবং তাদের অর্থ কোম্পানির অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছিল। তবে, বিনিয়োগকারীরা রিটার্ন চেয়েছিলেন, তখন কোম্পানিটি বন্ধ করে দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে এবং অভিযুক্তরা পলাতক।