গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ভোটারদের জুতো, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এফআইআর 

    ভোটারদের জুতো, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এফআইআর 

    0
    127
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ভোটারদের জুতো বিতরণের অভিযোগে নয়া দিল্লি কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রবেশ বর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে নির্বাচন কমিশন।বুধবার নয়া দিল্লি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার স্থানীয় থানায় ওসিকে এফআইআর দায়ের করার নির্দেশ দেন।

     

    কমিশনের তরফে জানানো হয়েছে, রজনীশ ভাস্কর নামে এক আইনজীবী ভিডিও পেশ করে অভিযোগ জানিয়েছিলেন, মহিলা ভোটারদের জুতো বিলি করছেন প্রবেশ বর্মা। তারই প্রেক্ষিতে এই পদক্ষেপ। নয়া দিল্লি আসনে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিং বর্মার পুত্র তথা পশ্চিম দিল্লির প্রাক্তন সাংসদ প্রবেশ বর্মাকে।

    ওই আসনে কংগ্রেস প্রার্থী করেছে আর এক প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র তথা প্রাক্তন সাংসদ সন্দীপ দীক্ষিতকে। অরবিন্দ কেজরিওয়াল গত সপ্তাহেই প্রবেশ বর্মার বিরুদ্ধে ভোটারদের টাকা ও উপহার বিলির অভিযোগ তুলেছিলেন।