শেখ হাসিনার বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা

0
160
Case against Sheikh Hasina for kidnapping
Case against Sheikh Hasina for kidnapping

বাংলাদেশের সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে অপহরণের অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানার করা এই আবেদনটি আদালত মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে।

বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ,সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সুমু চৌধুরী এই আদেশ দেন।মামলার বাকি আসামিরা হলেন বাংলাদেশের প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক, প্রাক্তন আইজিপি শহীদুল হক, প্রাক্তন র‍্যাব ডিজি বেনজির আহমেদ।এ ছাড়া র‍্যাবের অজ্ঞাত ২৫ সদস্যকে আসামি করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী মো. সোহেল রানা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বিচারক জবানবন্দি গ্রহণ করে মামলার বিষয়ে আদেশ দেওয়ার জন্য অপেক্ষমান রেখেছেন।এর আগে, মঙ্গলবার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে একজন দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে মামলা করা হয়েছে। বিচারক মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য ঢাকার মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দেন।