গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ছত্তিশগড়ে ইডির ওপর হামলায় ২১ কংগ্রেস কর্মীর বিরুদ্ধে মামলা

    ছত্তিশগড়ে ইডির ওপর হামলায় ২১ কংগ্রেস কর্মীর বিরুদ্ধে মামলা

    0
    159
    ছবি সৌজন্যে : এক্স
    আবগারি দুর্নীতি অভিযোগে তল্লাশি অভিযানের পর ছত্তিশগড়ের কংগ্রেস কর্মীরা ইডি আধিকারিকদের ওপর হামলা করেন বলে অভিযোগ। এবার সেই ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
    সূত্রে খবর, প্রধান অভিযুক্ত সানি আগরওয়াল এবং আরও ২০ জনের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর, ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করা এবং রাস্তা অবরোধের অভিযোগ সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
    সম্প্রতি দুর্গ জেলার যে ১৪টি স্থানে ইডি তল্লাশি চালিয়েছে তার মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং তাঁর ছেলে বাড়িও রয়েছে। তল্লাশির পর ইডি আধিকারিকরা বেরিয়ে যাওয়ার সময়ই তাঁদের গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়ে মারেন সানি ও তার সঙ্গীরা বলে অভিযোগ উঠেছে।