গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata সিবিআই-এনআইএ চেয়ে হাইকোর্টে জোড়া মামলা

    সিবিআই-এনআইএ চেয়ে হাইকোর্টে জোড়া মামলা

    0
    72
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    নাগরাকাটায় বিজেপি সাংসদ, বিধায়কের ওপর হামলার ঘটনায় এনআইএ, সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে জোড়া মামলা দায়ের হয়েছে।

    হাইকোর্টে জোড়া মামলার শুনানি হবে ১৪ অক্টোবর। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মামলা দায়ের হয়েছে। বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনায় আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস এনআইএ তদন্ত চেয়ে মামলা দায়ের করেছেন। আরেক অভিযোগকারী যার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত চালাচ্ছে, তিনিও সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। হামলার পিছনে কারা, কি কারণে হামলা চালানো হয়েছে তা জানতে চেয়েই এই মামলা করা হয়েছে বলে খবর। পশ্চিমবঙ্গ গুন্ডাদের হাতে চলে গিয়েছে বলে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায় ৩ দিন পরেও এফআইআরে নাম থাকা একজনকেও গ্রেফতার করেনি পুলিশ।

    তাঁর দাবি তৃণমূলের সঙ্গে কথা বলে ৪ জনকে লোকদেখানো গ্রেফতার করেছে পুলিশ। একদিকে এসটি কমিশন, স্পিকারের চাপ, অন্যদিকে হাইকোর্ট। এই তিনের চাপে পুলিশ ৪ জনকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে।