জোর করে খাওয়ানো হোক ওয়াংচুককে, মামলা কোর্টে

0
21
ছবি সৌজন্যে : এক্স

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে। অনশনের ১৮ তম দিনে স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে দিল্লি হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন এক আইনজীবী।

তবে অনশনমঞ্চ ছাড়তে নারাজ তিনি। দিল্লির যন্তরমন্তরে সোনমের অনশন নিয়ে আইনজীবী রাকে শকুমার সাইনি আদালতের দ্বারস্থ হয়েছেন। তাঁর আর্জি, সোনমকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে জোর করে খাওয়ানোর জন্য কেন্দ্রীয় এবং দিল্লি সরকারকে জরুরি ভিত্তিতে নির্দেশ দিক আদাল ত। আইনজীবীর বক্তব্য, সোনমকে একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হোক। তরল খাদ্যের মাধ্যমে মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি, ভিটামিন জোর করে খাওয়ানো হোক। শুধু তাই নয়, তাঁর স্বাস্থ্যের উন্নতির জন্য প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার কথা আবেদনপত্রে জা নিয়েছেন মামলাকারী আইনজীবী। দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র উপাধ্যায় এবং বি চারপতি তেজস কারিয়ার বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছে। নিট-বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২০ জুন থেকে যন্তরমন্তরে প্ রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে ‘ককরোচ’ জনতা পার্টি। প্রথম থেকেই তাদের এই আন্দোলনে প তাশে থাকার বার্তা দেন সোনম।

পরে ঘোষণা করেন, কেন্দ্রীয় সরকার যদি ২৭ জুনের মধ্যে কোন ও জবাব না-দেয় তবে অনশনে বসবেন তিনি। কেন্দ্রের কাছে প্রত্যাশিত কোনও উত্তর না- মেলায় ২৮ জুন থেকে অনশন শুরু করেন লাদাখের এই সমাজসৈনিক।