গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International বাংলাদেশে ইউনূস-আসিফ নজরুলদের নামে মামলা

    বাংলাদেশে ইউনূস-আসিফ নজরুলদের নামে মামলা

    0
    21
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বাংলাদেশে রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রাক্তন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের প্রাক্তন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

    ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলাটির আবেদন করেছেন নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা। বাদীপক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

    আদালত বাদির জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রেখেছে। মামলায় অন্তর্বর্তী সরকারের প্রাক্তন উপদেষ্টা ড. রেজওয়ানা হাসান ও প্রাক্তন প্রেসসচিব শফিকুল আলমসহ সংশ্লিষ্ট ১৬ জনকে আসামি করা হয়েছে। উল্লেখ্য,২০২৫ সালের ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে ৩৬ জন নিহত হন, এর মধ্যে ২৮ জনই স্কুলের ছাত্র -ছাত্রী। বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও নিহত হন।