গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফেরাতে মামলা সুপ্রিম কোর্টে 

    কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফেরাতে মামলা সুপ্রিম কোর্টে 

    0
    84
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে মামলা চলতি সপ্তাহেই শুনবে সুপ্রিম কোর্ট। আগামী শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি আর গাভাই-র বেঞ্চ।
    ছ’বছর আগে ২০১৯ সালের ৫ অগাস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করা হয়। রাজ্যের তকমাও হারায় জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়— জম্মু ও কাশ্মীর এবং লাদাখ।গত বছর জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হয়েছে। সরকার গঠিত হয়েছে। তার পর থেকে আরও জোরালো হয়েছে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি।
    বস্তুত, গত বছরে বিধানসভা ভোটের আগে জম্মু ও কাশ্মীরে আঞ্চলিক দলগুলির অন্যতম প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানো হবে। এমনকী, ২০২৪ সালের লোকসভা ভোটের প্রচারে জম্মুতে গিয়েও এ বিষয়ে আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে লোকসভা ভোট এবং জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোট মিটে গেলেও এখনও পর্যন্ত পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পায়নি জম্মু ও কাশ্মীর।