সিঙ্ঘভির আসনে টাকার বান্ডিল, উত্তাল রাজ্যসভা 

0
131
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিঙ্ঘভির আসন থেকে টাকার বান্ডিল উদ্ধারের ঘটনায় উত্তাল রাজ্যসভায়। শুক্রবার রাজ্যসভার অধিবেশন শুরু হতেই উপস্থিত সদস্যদের অভিষেক মনু সিঙ্ঘভির আসন থেকে টাকার বান্ডিল উদ্ধারের কথা জানিয়েছেন চেয়ারম্যান জগদীপ ধনখড়।
এই বিষয়ে তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি। যা নিয়ে তীব্র বানুবাদ হয়েছে অধিবেশনে। অন্যদিকে তাঁর আসন থেকে টাকা উদ্ধারের ঘটনা ঘটলেও অভিষেক মনু সিঙ্ঘভি জানিয়েছেন, বৃহস্পতিবার তিনি যখন রাজ্যসভায় গিয়েছিলেন, তখন তাঁর কাছে মাত্র ৫০০ টাকা ছিল।অন্যদিকে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান ধনখড়় জানিয়েছেন, বৃহস্পতিবার রাজ্যসভার অধিবেশন মুলতুবি হয়ে যাওয়ার পর নিয়মমাফিক তল্লাশি চলানো হয়। সেই তল্লাশির সময়েই ২২২ নম্বর আসন থেকে টাকার বান্ডিল উদ্ধার হয়েছে। বিষয়টি তাঁর গোচরে আনা হয়েছে। তিনি নিশ্চিত করেছেন যে, এর তদন্ত হবে এবং সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অভিষেক মনু সিঙ্ঘভির দল কংগ্রেসও এই ঘটনায় স্বচ্ছতার স্বার্থে তদন্ত দাবি করেছে। বিরোধী বেঞ্চ থেকেও প্রশ্ন তোলা হয়েছে, কেন সংশ্লিষ্ট সাংসদের নাম নিয়েছেন জগদীপ ধনখড়। পাল্টা সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, চেয়ারম্যান আসনের নম্বর এবং রাজ্যসভার মাননীয় সদস্যের নাম নিয়েছেন।
এতে সমস্যা কোথায়। তবে রাজ্যসভার আসনে টাকা উদ্ধারের তদন্ত শেষ হওয়ার আগেই কেন সংশ্লিষ্ট সাংসদের নাম প্রকাশ করা হল, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে।