
কর্নাটকের কংগ্রেস শিবিরে ভাঙনের জল্পনা উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। উপমুখ্যমন্ত্রী শিবকুমার জানিয়েছেন, এমন কোনও পরিকল্পনা তাঁর নেই।
সিদ্দারামাইয়াই মুখ্যমন্ত্রী থাকছেন। বিধানসভায় তাঁর কোনও আলাদা শিবির রয়েছে, একথা মানতে পারেননি শিবকুমার। স্পষ্ট জানিয়েছেন, ১৪০ জন বিধায়কের সকলেই তাঁর বিধায়ক। দলাদলি রক্তেই নেই বলে বড় দাবি করেছেন ডিকে শিবকুমার। সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর সম্পূর্ণ মেয়াদ পূর্ণ করবেন। দু’বছর আগে বিপুল জনাদেশ নিয়ে কর্নাটকে ক্ষমতায় ফেরে কংগ্রেস। তখন থেকেই মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে আড়াআড়ি ভাগ হয় দুই শিবির। একদিকে প্রবীণ নেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
অন্যদিকে উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। কিন্তু সকলেই একবাক্যে মেনে নেন, ক্ষমতায় ফিরে আসার পিছনে শিবকুমারের ভূমিকা ছিল অন্যতম। তারপরেও মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানো হয় সিদ্দারামাইয়াকে।








