গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National বিচারপতি বর্মার বিরুদ্ধে আগেই টাকা তছরুপের এফআইআর রয়েছে 

    বিচারপতি বর্মার বিরুদ্ধে আগেই টাকা তছরুপের এফআইআর রয়েছে 

    0
    105
    ছবি সৌজন্যে : এক্স

    ওরিয়েন্টাল  ব্যাঙ্কের প্রায়  ৯৮ কোটি টাকা তছরুপের অভিযোগ ২০১৮ সালে সিবিআই এবং ইডি যশবন্ত বর্মার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের  করেছিল। সম্প্রতি তাঁর বাড়ি থেকে ১৫ কোটি নগদ উদ্ধারের পর চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সূত্রে খবর, উত্তরপ্রদেশের সাম্ভাউলি চিনিকল কর্তৃপক্ষের  বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ উঠেছিল।

    কৃষকদের টাকা মেটাতে ওই টাকা ব্যাঙ্কের থেকে ধার নিয়েছিলেন চিনিকল কর্তৃপক্ষ । কিন্তু সেই টাকা নয়ছয় হয়েছে বলে অভিযোগ জানায় ব্যাঙ্ক। সিবিআই জানিয়ে, ২০১২ সালে যখন তছরুপের অভিযোগ ওঠে, সেই সময় যশবন্ত ওই চিনিকলের নন-এগজিকিউটিভ ডিরেক্টর ছিলেন।

    এফআইআরে ১০ নম্বর অভিযুক্ত হিসাবে নাম ছিল তাঁর। ইলাহাবাদ হাইকোর্ট তছরুপের অভিযোগ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছি ল। কিন্তু সুপ্রিম কোর্ট গত বছর এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ খারিজ করে দেয় ।