রোগা হওয়ার ডায়েটে কাজুবাদাম 

0
246
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও অনিয়মিত জীবনযাপনের হাত ধরে শরীরে জমে বাড়তি মেদ।শরীরের মেদ কমানোর উদ্দেশ্যে শুরু হয় ডায়েটের পর্ব, প্রয়োজনীয় শরীরচর্চাও।

কিন্তু চিকিৎসক ও পুষ্টিবিদদের সাহায্য না নিয়ে নিজের বেছে নেওয়া ডায়েটে থেকে যায় অনেক ভুলভ্রান্তি। তাই শরীরে মেদ জমার ভয়ে অনেক উপকারী ফ্যাটকেও অজান্তেই বাদ দিয়ে দেওয়া হয়। ভুল হয় এখানেই। কিছু ফ্যাট জাতীয় খাবার শরীরের জন্য প্রয়োজন। ফ্যাটের চাহিদা মেটাতে এ সব খাবারে ভরসা রাখতেই হয়।শুধু তা-ই নয়, পুষ্টিবিদদের মতে, এমন কিছু ফ্যাট জাতীয় খাবার রয়েছে, যা ডায়েটে যোগ করলে মেদ তো বাড়েই না, উল্টে তা কমাতে সাহায্য করে।বিশেষ করে বাদাম-সহ কিছু ড্রাই ফ্রুটস।ডায়েটে কাঠবাদাম,আখরোটের মতো ড্রাইফ্রুটস রাখলেও কাজু এড়িয়ে চলেন অনেকেই। অনেকের ধারণা, কাজুবাদাম মেদ বাড়িয়ে তোলে। পুষ্টিবিদদের মতে, পরিমিত মাত্রায় কাজু ওজন ঝরানোর ডায়েটে রাখলে কোনও সমস্যা নেই। কাজুতে স্যাচুরেটেড ফ্যাট থাকে, তবে খুব বেশি নয়। পরিমিত মাত্রায় কাজু খেলে কোলেস্টেরল বাড়ে না।

এতে পলি আনস্যাচুরেটেড আর মনো আনস্যাচুরেটেড ফ্যাট থাকে, যা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। কাজুবাদা খেতে হলে সারা দিনে অল্প অল্প করে ৬-১০টি খাওয়া যেতে পারে। তবে নুন দেওয়া বা ভাজা নয়।