
জনগণনা নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
চিঠিতে মল্লিকার্জুন খাড়গে উল্লেখ করেছেন যে, এই বিষয়ে তেলেঙ্গানা সরকারের মডেল অনুসরণযোগ্য হতে পারে। তিনি আরও দাবি করেছেন, সংরক্ষণে ৫০ শতাংশের সীমা তুলে নেওয়া উচিত এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণের বিধান কার্যকর করতে হবে।
এদিকে, বিজেপি খাড়গের সমালোচনা করে বলেছে, এই চিঠি মূলত রাজনৈতিক স্বীকৃতি পাওয়ার এক মরিয়া প্রচেষ্টা।
