
চার বছর পালিয়ে বেড়ানোর পর কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুনে অন্যতম অভিযুক্ত অরুণ দে-কে ধরেছে সিবিআই। উত্তর ২৪ পরগনা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
অরুণকে ধরতে ৫০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছিল সিবিআই। একুশের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের দিন খুন হন কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার। বছর ত্রিশের ওই যুবককে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। খুনের ঘটনায় নাম জড়ায় নারকেলডাঙার গিরিশ বিদ্যা রতন লেনের বাসিন্দা অরুণ দে-র।
ভোট পরবর্তী হিংসায় অভিজিতের খুনের মামলায় তদন্তভার নেয় সিবিআই। অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করা হলেও পালিয়ে বেড়াচ্ছিলেন অরুণ।







