আদালতে কেজরিওয়ালকে গ্রেফতার সিবিআই-র   

0
156
Jailer Kejriwal interrogated by CBI
Jailer Kejriwal interrogated by CBI
দিল্লির আবগারি মামলায় এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে সিবিআই। দিল্লির আদালত থেকেই তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এর আগে এই একই মামলায় গ্রেফতার করেছিল ইডি।মঙ্গলবার দিল্লি হাইকোর্ট আপ প্রধানের জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পরেই তিহাড়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের একটি দল। তাঁর বয়ানও নথিভুক্ত করা হয়। বুধবার তাঁকে আদালতে হাজির করানোর অনুমতিও পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মতো বুধবার দিল্লির ট্রায়াল কোর্টে আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে হাজির করেন তিহাড় কর্তৃপক্ষ। দুই পক্ষই নিজেদের বক্তব্য রাখেন বিশেষ বিচারক অমিতাভ রাওয়াতের সামনে। সেখানেই সিবিআই দিল্লির মুখ্যমন্ত্রীকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আদালতে বলেন, আবগারি মামলার তদন্তের অগ্রগতির জন্য অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। যদিও অরবিন্দ কেজরিওয়ালের তরফে দাবি করা হয়, তাঁকে কোনও নোটিস ছাড়াই জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি সিবিআইয়ের আবেদনের বিরোধিতা করেন দিল্লির মুখ্যমন্ত্রী।