নিট : ইঞ্জিনিয়ার-সহ ২ জনকে গ্রেফতার সিবিআইয়ের

0
202
Net  CBI arrested 2 people including engineer
Net CBI arrested 2 people including engineer

নিট-ইউজির প্রশ্নপত্র চুরির অভিযোগে এবার সিভিল ইঞ্জিনিয়ার-সহ ২ জনকে গ্রেফতার করেছে সিবিআই। বিহারের হাজারীবাগে ন্যাশনাল টেস্টিং এজেন্সির ট্রাঙ্ক থেকে নিট-ইউজির প্রশ্নপত্র চুরি করার অভিযোগ উঠেছিল পঙ্কজ কুমার ওরফে আদিত্য নামে এক সিভিল ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে।

তারপর রাজু সিং নামে এক সহযোগীর মাধ্যমে নিট-ইউজির পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করেছিল সেই প্রশ্নপত্র। মঙ্গলবার এই দুই অপরাধীকেই গ্রেফতার করেছে সিবিআই। পাটনা থেকে পঙ্কজ কুমারকে এবং জামশেদপুর থেকে রাজু সিং-কে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। সিবিআই সূত্রের খবর, ২০১৭ সালে জামশেদপুরের এনআইটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেছিল পঙ্কজ কুমার।আগেই সিবিআই জানিয়েছিল, এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মূল স্থান ছিল বিহারের হাজারিবাগ। ওয়েসিস স্কুল নামে এখানকার এক বেসরকারী স্কুল থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। ওই স্কুল ছিল নিট-ইউজি পরীক্ষার এক কেন্দ্র। সিবিআই-এর তদন্তে দেখা গিয়েছে, সেখানে পাঠানো প্রশ্নপত্রগুলির দুটি সেটের সিল ভাঙা হয়েছিল। এই বিষয়টি দেখেও তা ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে না জানিয়ে মুখে কুলুপ এঁটেছিল ওই স্কুলের কর্মীরা। সিবিআই এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রায় ৬০ জনকে গ্রেফতার করেছে।