গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata চিরকূটে পুর চাকরি দ: দমদমে, কোর্টে দাবি সিবিআইয়ের

    চিরকূটে পুর চাকরি দ: দমদমে, কোর্টে দাবি সিবিআইয়ের

    0
    48
    ছবি সৌজন্যে : ফাইল
    পুর নিয়োগে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। আদালতে দাবি করেছে সিবিআই। চূড়ান্ত তালিকার পরেও তৎকালীন চেয়ারম্যান পাচুগোপাল রায় হাতে লিখে ২৯ জনের নাম হাতে লিখে পাঠান।
    তাদের মধ্যে ২৪ জনের চাকরি হয়। অভিযোগের স্বপক্ষে পুরসভার ২ আধিকারিকের বয়ান পেশ করে আলিপুরে বিশেষ কোর্টে দাবি করে কেন্দ্রীয় এজেন্সি। ২০১৭ সালের পর থেকে রাজ্যে ১৭ পুরসভায় নিয়োগে কারচুপি হয়েছে। ১৮ মার্চ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। এদিকে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদ সিনহাকে ইডির মামলায় জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ শান্তিপ্রসাদের জামিনের আবেদন মঞ্জুর করেছেন।
    নিয়োগ দুর্নীতিকাণ্ডে ২০২২ থেকে জেলবন্দি শান্তিপ্রসাদ। কোর্টের নির্দেশের ফলে প্রায় ৪ বছর পর জেল থেকে বেরবেন শান্তিপ্রসাদ সিনহা।